April 21, 2026

  • Home
  • All
  • অংশীদারিত্ব ও সাফল্যের উদযাপন করতে মুম্বাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের গালা ডিনার
Image

অংশীদারিত্ব ও সাফল্যের উদযাপন করতে মুম্বাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের গালা ডিনার

ভারতের মুম্বাইয়ে জমকালো গালা ডিনারের আয়োজন করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স। ভ্রমণ, সাফল্য ও অংশীদারিত্বের অনন্য যাত্রাকে উদযাপন করতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০০-রও বেশি বিশিষ্ট অতিথি।

অনুষ্ঠানে মালয়েশিয়া এয়ারলাইন্সের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর দাতুক ক্যাপ্টেন ইজহাম ইসমাইল এবং চিফ কমার্শিয়াল অফিসার মি. ডার্সেনিশ আরেসান্দিরান যোগ দেন। এছাড়া মুম্বাইস্থ মালয়েশিয়ান দূতাবাসের কনসাল জেনারেল মি. আহমাদ জুওয়াইরি ইউসফের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

সন্ধ্যাটি মূলত উৎসর্গ করা হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ভারতীয় ভ্রমণ এজেন্টদের সম্মান জানাতে, যাদের অবিচল সমর্থন ভারতের বাজারে এয়ারলাইন্সটির অবস্থান আরও শক্তিশালী করেছে। অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সেরা অংশীদারদের হাতে তুলে দেওয়া হয় টপ এজেন্ট অ্যাওয়ার্ড

অনুষ্ঠানে অতিথিরা উপভোগ করেন আকর্ষণীয় “টাইম ফর মালয়েশিয়া এয়ারলাইন্স” ফটোবুথ, যেখানে তাঁরা স্মৃতি বন্দি করে সাথে নিয়ে যান বিশেষ স্মারক।

এই গালা ডিনার শুধুমাত্র একটি সামাজিক আয়োজন নয়—এটি ছিল শক্তিশালী অংশীদারিত্বের প্রতি শ্রদ্ধা, যা মালয়েশিয়া এয়ারলাইন্সকে সারা বিশ্বকে মালয়েশিয়ার সাথে সংযুক্ত করতে সহায়তা করছে এবং দেশের ভিজিট মালয়েশিয়া ২০২৬ অভিযানের স্বপ্নকে এগিয়ে নিচ্ছে।

Related Posts

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

Apr 21, 2026
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…

Apr 21, 2026
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য সংলাপ জোরদারে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের Office of the United States…

Apr 21, 2026
Scroll to Top