March 14, 2026

  • Home
  • All
  • অধ্যাপক মুহাম্মদ ইউনুস ড. মনমোহন সিং-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন
Image

অধ্যাপক মুহাম্মদ ইউনুস ড. মনমোহন সিং-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন

বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ও ভারতীয় জাতীয় কংগ্রেসের মাননীয় সভাপতির প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন ভারতের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর মৃত্যুতে। ড. সিং ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ বন্ধু।

শোকবার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনুস ড. মনমোহন সিং-কে এক মহৎ ব্যক্তিত্ব, দূরদর্শী নেতা ও রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করেছেন, যিনি ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করতে নিজেকে নিবেদিত করেছিলেন। তিনি বলেন, ভারতের অর্থনৈতিক পরিবর্তনে ড. সিং-এর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

ড. সিং-এর নেতৃত্ব শুধু ভারতের ভবিষ্যৎকেই প্রভাবিত করেনি, বরং বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতাকেও আরও দৃঢ় করেছে বলে উল্লেখ করেছেন অধ্যাপক ইউনুস।

ড. মনমোহন সিং-এর আঞ্চলিক সহযোগিতার প্রচেষ্টার কথা স্মরণ করে মাননীয় প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ার শান্তি, সমৃদ্ধি এবং সহযোগিতা বৃদ্ধিতে তাঁর অবদান অনস্বীকার্য। এই মহান নেতার ভাবনা ও কাজের উত্তরাধিকার ধারণ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান অধ্যাপক ইউনুস।

শোকবার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনুস ড. মনমোহন সিং-এর সাথে তাঁর বহু স্মৃতিময় মুহূর্তের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ের সময় ড. সিং-এর পাঠানো আন্তরিক শুভেচ্ছাবার্তা তিনি এখনও গভীরভাবে স্মরণ করেন। এছাড়া, ২০০৭ সালের জানুয়ারিতে নয়াদিল্লিতে এবং ২০০৯ সালের ডিসেম্বরে ভারতের সংসদে দেওয়া দ্বিতীয় অধ্যাপক হিরণ মুখার্জি বার্ষিক বক্তৃতার সময় ড. সিং-এর সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তিনি স্মরণ করেন।

বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে অধ্যাপক মুহাম্মদ ইউনুস ড. মনমোহন সিং-এর পরিবার, ভারত সরকার এবং ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

সূত্র: “পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ” এর ভেরিফাইড ফেসবুক পেজ

Related Posts

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
Scroll to Top