February 7, 2026

  • Home
  • All
  • অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
Image

অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ও ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উপলক্ষ্যে শুক্রবার (২০ ডিসেম্বর, ২০২৪)) বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (এফডিসি) এটিএন বাংলা স্টুডিওতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিতার্কিক দল। রানার্সআপ হয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিক দল।

‘অভিবাসী কর্মীদের যথার্থ মূল্যায়নই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে পারে’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যাপক ড. আবু আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু আহমেদ বলেন, “এত এত শর্ত মেনে আমরা আইএমএফ থেকে যে ঋণ নেই, তার সমপরিমান অর্থ আমাদের প্রবাসী ভাইয়েরা দেড় মাসেই দেশে পাঠাতে পারেন। তাই তাদের যথাযোগ্য সম্মান এবং সুযোগ-সুবিধার কথা আমাদের সবার আগে বিবেচনা করা উচিত।”

আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ২০২৫ সালে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, বৈদেশিক আয়ে প্রণোদনা দিলে তা ২ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৪ শতাংশ হবে বলে আশা করি। এ ছাড়াও অভিবাসীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশের বিভিন্ন সংস্থার সংস্কারের আহ্বান জানান তিনি।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টিমকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার ও ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top