January 22, 2026

  • Home
  • All
  • অর্থনীতিকে টেকসই রাখতে হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই: আমীর খসরু মাহমুদ চৌধুরী
Image

অর্থনীতিকে টেকসই রাখতে হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই: আমীর খসরু মাহমুদ চৌধুরী

আজ বুধবার (১৩ আগস্ট, ২০২৫) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত ‘Foreign Investors Summit 2025’-এ সাবেক বাণিজ্যমন্ত্রী ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “বাংলাদেশের অর্থনীতিকে টেকসই ও উচ্চ পর্যায়ে নিতে হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো ছাড়া বিকল্প নেই। ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো কোনো স্থায়ী সমাধান নয়।”

‘বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট: বিকাশ ও সম্ভাবনা’ শীর্ষক সেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নির্বাচনের খবর দেশ-বিদেশে ছড়িয়ে পড়ায় উদ্যোক্তারা নতুন পরিকল্পনা নিচ্ছেন। দেশি উদ্যোক্তার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ দেখাচ্ছেন। এর উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন—জাপান থেকে বিশাল একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে।

দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজারের গুরুত্ব তুলে ধরে আমীর খসরু বলেন, “পুঁজিবাজার ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়। এজন্য বিনিয়োগকারীদের পণ্য ব্র্যান্ডিং, টেকনিক্যাল ও অর্থনৈতিক সহায়তা এবং বিশ্ববাজারে সরাসরি প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, সামাজিক খাত ও অবকাঠামো উন্নয়নে সরকারি ব্যয় বৃদ্ধি এবং বিদেশি মূলধনের প্রবাহ অর্থনীতিতে নতুন গতি আনবে।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top