March 13, 2026

  • Home
  • All
  • আইসিএবি কার্যালয় পরিদর্শন করলেন বাণিজ্য উপদেষ্টা
Image

আইসিএবি কার্যালয় পরিদর্শন করলেন বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ

বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর কার্যক্রম দেখতে প্রতিষ্ঠানটির কার্যালয় পরিদর্শন করেছেন।

শনিবার (১৪ ডিসেম্বর, ২০২৪) আইসিএবি কার্যালয়ে বাণিজ্য উপদেষ্টার আগমনের পর, আইসিএবি সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন দেশের অর্থনীতিতে শৃঙ্খলা আনয়ন এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করাসহ আইসিএবি’র কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। আইসিএবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

উপদেষ্টা শেখ বশির উদ্দিন দেশের আর্থিক খাতের উন্নতির জন্য পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠানটির পরিষদকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর ব্যবস্থাসহ আর্থিক খাতের সুনির্দিষ্ট নীতি সংস্কার প্রস্তাব নিয়ে এগিয়ে আসারও পরামর্শ দেন।

আইসিএবি সভাপতি ফোরকান উদ্দিন বলেন, প্রতিষ্ঠানটি পেশার প্রাথমিক নিয়ন্ত্রক হিসাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা কোম্পানি আইন-১৯৯৪ অনুযায়ী সংবিধিবদ্ধ অডিট পরিচালনা করছে উল্লেখ করে তিনি পেশাগত উন্নয়নে মূল মন্ত্রণালয় হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন।

অনুষ্ঠানে আইসিএবি সহসভাপতি এমবিএম লুৎফুল হাদী, সহসভাপতি মারিয়া হাওলাদার, আইসিএবি সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান, কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি কামরুল আবেদীন, নাসির উদ্দিন আহমেদ, কাউন্সিল সদস্য মো. মাহমুদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বোস, চিফ অপারেটিং অফিসার মাহবুব আহমেদ সিদ্দিকী বক্তব্য রাখেন। এ সময় আইসিএবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাসস।

Related Posts

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি বুধবার (১১ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম,…

Mar 12, 2026
মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

বিজনেস ডেস্কঃ এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট…

Mar 12, 2026
Scroll to Top