December 10, 2025

  • Home
  • All
  • আইসিবি-তে তিনজন উপ-মহাব্যবস্থাপক মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন
Image

আইসিবি-তে তিনজন উপ-মহাব্যবস্থাপক মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর তিনজন উপ-মহাব্যবস্থাপককে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা হলেন:

১) জনাব সুলতান আহমেদ ২) জনাব মোঃ হাবিবুর রহমান ৩) জনাব বিভাস সাহা

জনাব সুলতান আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। জনাব মোঃ হাবিবুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন এবং জনাব বিভাস সাহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

পদোন্নতিপ্রাপ্ত তিনজনই ১৯৯৫ সালে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-তে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

আইসিবি-এর পরিচালনা বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এবং আইসিবি-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ নবনিযুক্ত মহাব্যবস্থাপকগণকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও আইসিবি-এর তিনটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, আইসিবি কর্মকর্তা সমিতি এবং আইসিবি কর্মচারি ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Related Posts

আমচ্যাম আয়োজিত “Powering Bangladesh Toward Energy Security” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আমচ্যাম আয়োজিত “Powering Bangladesh Toward Energy Security” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (আমচ্যাম) মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) ঢাকার শেরাটন হোটেলে “Powering Bangladesh Toward Energy…

Dec 10, 2025
বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর নিয়ে সেমিস্টারভিত্তিক বিজনেস রাউন্ডটেবিল আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস

বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর নিয়ে সেমিস্টারভিত্তিক বিজনেস রাউন্ডটেবিল আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস

মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) ঢাকায় অবস্থিত কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসে অনুষ্ঠিত হলো ‘বিজনেস রাউন্ডটেবিল (২০২৫ সালের দ্বিতীয়ার্ধ)’। দূতাবাসের কনফারেন্স…

Dec 10, 2025
ভারতে আটক ৩২ বাংলাদেশী ও বাংলাদেশে আটক ৪৭ ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন

ভারতে আটক ৩২ বাংলাদেশী ও বাংলাদেশে আটক ৪৭ ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন

মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আটক মৎস্যজীবীদের পারস্পরিক প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বঙ্গোপসাগরে…

Dec 10, 2025
Scroll to Top