March 3, 2026

  • Home
  • All
  • আজ ২১ এপ্রিল সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা
Image

আজ ২১ এপ্রিল সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ ২১ এপ্রিল সোমবার থেকে সরাসরি ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ২টা ১০ মিনিটে ৪২৩ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১৪তম আন্তর্জাতিক গন্তব্য রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করে।

প্রাথমিক ভাবে সপ্তাহে পাঁচদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে রবি, সোম, মঙ্গল, বুধ ও শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রিয়াদে স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করবে। পুনরায় রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৪টায় অবতরণ করবে।

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে প্রবাসী বাংলাদেশীদের সেবা দেয়ার উদ্দেশ্যে সৌদি আরবে জেদ্দার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করেছে। এছাড়া রেমিট্যান্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো গন্তব্যে স্বল্পতম সময়ে গমণ করতে পারে সে ব্যাপারে যত্নশীল থাকবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে দুইটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। বর্তমানে অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবী, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ঢাকা-রিয়াদ ফ্লাইট শুরুর পূর্ব মূহূর্তে উদ্বোধনী ফ্লা্ইটের যাত্রী ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সবার মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

Related Posts

ক্রাউন প্লাজা ঢাকা এর ‘প্রিমিয়াম রমজান পার্টনার’ হলো ব্র্যাক ব্যাংক

ক্রাউন প্লাজা ঢাকা এর ‘প্রিমিয়াম রমজান পার্টনার’ হলো ব্র্যাক ব্যাংক

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে অবস্থিত আইএইচজি’র অন্যতম প্রিমিয়াম হোটেল ক্রাউন প্লাজা ঢাকা সম্প্রতি ব্র্যাক ব্যাংক-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক…

Mar 3, 2026
নবনিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আইবিসিসিআই

নবনিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আইবিসিসিআই

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি-এর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি…

Mar 2, 2026
মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোমেটিক ডেস্কঃ চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী…

Mar 2, 2026
Scroll to Top