March 5, 2026

  • Home
  • All
  • আটাবের বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত
Image

আটাবের বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত

এ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর উদ্যোগে বুধবার (১৯ মার্চ ২০২৫) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, এভিয়েশন ও পর্যটন সংশ্লিষ্ট সংস্থাসমূহ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটাবের প্রেসিডেন্ট জনাব আবদুস সালাম আরেফ এবং সঞ্চালনায় ছিলেন আটাবের মহাসচিব জনাব আফসিয়া জান্নাত সালেহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিভিন্ন এয়ারলাইন্স, জি. ডি. এস., এবং মিডিয়ার উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান জনাব সায়েমা শাহীন সুলতানা, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি জনাব মোঃ মাইনুল হাসান, পিপিএম, এনডিসি, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ড. মোঃ সাফিকুর রহমান।

এ আয়োজনে থাইল্যান্ড, ব্রাজিল, মালদ্বীপ, চীন, মালয়েশিয়া, ভূটান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ব্রুনাই ও ইরানসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কাতার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেন। টেলিফোনালাপে চলমান…

Mar 3, 2026
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপের আশ্বাস কুয়েতের

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপের আশ্বাস কুয়েতের

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেন। আলাপে…

Mar 3, 2026
সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন: প্রবাসীদের সুরক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত

সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন: প্রবাসীদের সুরক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে…

Mar 3, 2026
বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাহরাইন

বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাহরাইন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ…

Mar 3, 2026
ক্রাউন প্লাজা ঢাকা এর ‘প্রিমিয়াম রমজান পার্টনার’ হলো ব্র্যাক ব্যাংক

ক্রাউন প্লাজা ঢাকা এর ‘প্রিমিয়াম রমজান পার্টনার’ হলো ব্র্যাক ব্যাংক

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে অবস্থিত আইএইচজি’র অন্যতম প্রিমিয়াম হোটেল ক্রাউন প্লাজা ঢাকা সম্প্রতি ব্র্যাক ব্যাংক-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক…

Mar 3, 2026
নবনিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আইবিসিসিআই

নবনিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আইবিসিসিআই

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি-এর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি…

Mar 2, 2026
Scroll to Top