February 7, 2026

  • Home
  • All
  • আটাবের বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Image

আটাবের বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্মানিত আটাব সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এয়ার ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আটাব)-এর বিশেষ সাধারণ সভা (ই.জি.এম.) এবং ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার বিকেল ৪:০০ টায়, পুলিশ কনভেনশন হল, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়।

বিশেষ সাধারণ সভায় (ই.জি.এম.) আটাবের হালনাগাদকৃত আচরণবিধি (Code of Conduct) উপস্থাপন ও অনুমোদন করা হয়। এতে আটাব সদস্যরা একত্রিত হয়ে সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন ও পরিচালনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পর্যটন), মিজ ফাতেমা রহিম ভীনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটাবের প্রেসিডেন্ট জনাব আবদুস সালাম আরেফ এবং সঞ্চালনায় ছিলেন আটাবের মহাসচিব জনাব আফসিয়া জান্নাত সালেহ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (নিবন্ধন কর্তৃপক্ষ) [অতিরিক্ত দায়িত্ব] মোঃ আতাউর রহমান এনডিসি, বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (পরিকল্পনা, পরিসংখ্যান ও প্রশিক্ষণ) জনাব মোঃ জিয়াউল হক হাওলাদার, হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রেসিডেন্ট, ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান এবং অন্যান্য পর্যটন খাতের নেতৃবৃন্দ।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top