March 5, 2026

  • Home
  • All
  • আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে সংস্কারকাজ সম্পন্ন ও ENCAP প্রোগ্রাম অনুষ্ঠিত
Image

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে সংস্কারকাজ সম্পন্ন ও ENCAP প্রোগ্রাম অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে ENCAP প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

এটি চলমান সাত দিনব্যাপী যৌথ মহড়া “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩”–এর অংশ হিসেবে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি। তিনি সংস্কারকৃত স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক অবদান ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

ENCAP প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অবকাঠামো সংস্কার, ভবন মেরামত, স্যানিটেশন উন্নয়ন ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এর ফলে স্থানীয় জনগণ আরও উন্নত স্বাস্থ্যসেবা পেতে সক্ষম হবে। অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের নিকট অত্যাধুনিক ইলেক্ট্রো-মেডিক্যাল সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, “অপারেশন প্যাসিফিক এঞ্জেল” বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের একটি যৌথ মহড়া। মানবিক সহায়তা প্রদান, চিকিৎসা কার্যক্রম পরিচালনা, অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিই এর মূল লক্ষ্য। এ মহড়ার মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সমন্বয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন অফিসের প্রতিনিধিরা, স্থানীয় প্রশাসনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের বেসামরিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top