January 22, 2026

  • Home
  • All
  • আন্তর্জাতিক নারী দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান
Image

আন্তর্জাতিক নারী দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার (৮ মার্চ, ২০২৮) এক বর্ণাঢ্য আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এ বছর ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ এর বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল। তাদের এই স্বীকৃতি দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছেন আরো পাঁচজন অনন্য নারী। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শরীফা সুলতানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে হালিমা বেগম, সফল জননী হিসেবে মেরিনা বেসরা, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে বিজয়ী নারী লিপি বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মুহিন (মোহনা) ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা লাভ করেছেন।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top