March 14, 2026

  • Home
  • All
  • আন্তর্জাতিক মঞ্চে মাশরুর মাওলার এস এস মাল্টিমিডিয়ার সাফল্য: দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত
Image

আন্তর্জাতিক মঞ্চে মাশরুর মাওলার এস এস মাল্টিমিডিয়ার সাফল্য: দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত

এস এস মাল্টিমিডিয়া প্রযোজিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে—যা বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র জগতে এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

মাশরুর মাওলার প্রযোজনায় এবং আমিন রবিনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘দ্য লাস্ট কলিং’ নির্বাচিত হয়েছে সুইডেনের স্টকহোম ভিত্তিক আন্তর্জাতিক উৎসব Swedish International Film Festival (SIFF)-এ। উল্লেখযোগ্য বিষয় হলো, এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রযোজক মাশরুর মাওলা নিজেই, যা তার অভিনয় দক্ষতারও এক অনন্য প্রমাণ।

অন্যদিকে, সুদীপ্ত রায়ের পরিচালনায় নির্মিত ‘End of 14 Days’ নির্বাচিত হয়েছে ভারতের মুম্বাই ভিত্তিক খ্যাতনামা চলচ্চিত্র উৎসব KASHISH Mumbai International Queer Film Festival-এ। এই চলচ্চিত্রটির প্রযোজক মাশরুর মাওলা এবং সহ-প্রযোজক হিসেবে আছেন সুদীপ্ত কুণ্ডু।

দুটি চলচ্চিত্রই গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের মেলবন্ধনে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়াচ্ছে। মাশরুর মাওলার প্রযোজনা প্রতিষ্ঠান এস এস মাল্টিমিডিয়ার এই অর্জন দেশীয় চলচ্চিত্র নির্মাতাদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত উন্মোচন করলো।

Related Posts

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
Scroll to Top