December 12, 2025

  • Home
  • All
  • আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ সেবা চালু
Image

আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ সেবা চালু

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬২ তম মিশন হিসেবে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) আলজেরিয়ার আলজিয়ার্সস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবার শুভ উদ্বোধন করা হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকসহ কারিগরি প্রতিনিধিদল, বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি দল এবং আলজিয়ার্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন আলজেরিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নাজমুল হুদা।

উদ্বোধনের পূর্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের টিম টেকনিক্যাল কার্যক্রম এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করেন।

অনুষ্ঠানে ‘ই-পাসপোর্ট’ আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা দেন ঢাকা থেকে আগত ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক জনাব মেজর সৈয়দ গোলাম মুরতাজা। পরবর্তীতে ই-পাসপোর্ট আবেদনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদ। তিনি সরকারের ই-পাসপোর্ট প্রকল্পের ওপর নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্য বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোঃ নাজমুল হুদা। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কারিগরি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত তার বক্তব্যে দূতাবাস হতে অত্যন্ত আন্তরিকতার সাথে ই-পাসপোর্ট সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি বলেন, এই কার্যক্রম চালু করার ফলে এখন থেকে আলজেরিয়ায় এবং এ দূতাবাসের সমবর্তী দেশসমূহে (ক্যামেরুন, মৌরিতানিয়া, মালি ও গ্যাবন) বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ই-পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন।

এছাড়াও দূতাবাস আলজেরিয়ার বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা প্রদানের সময় ‘ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করবে। আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদী পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে। বাংলাদেশ দূতাবাস, আলজিয়ার্সে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করার জন্য রাষ্ট্রদূত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ই-পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া সহজ রাখার ক্ষেত্রে সবাইকে সহযোগীতার আহ্বান জানান রাষ্ট্রদূত।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে রাষ্ট্রদূত কয়েকজন আবেদনকারীকে ‘ই-পাসপোর্ট’ এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন। উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা দূতাবাসের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related Posts

অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প

অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করেছেন। এটিকে অভিবাসনের নতুন পথ হিসেবে দেখা হচ্ছে। তবে…

Dec 11, 2025
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি, ২০২৬। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই…

Dec 11, 2025
ইউসিএসআই–পিএইচপি অংশীদারিত্বে বাংলাদেশী শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে উঠবে আরও শক্তিশালী: মালয়েশিয়ার হাইকমিশনার

ইউসিএসআই–পিএইচপি অংশীদারিত্বে বাংলাদেশী শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে উঠবে আরও শক্তিশালী: মালয়েশিয়ার হাইকমিশনার

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং পিএইচপি মোটরস লিমিটেড—খ্যাতনামা পিএইচপি পরিবারের একটি অঙ্গ প্রতিষ্ঠান—এর মধ্যে একটি সমঝোতা স্মারক…

Dec 11, 2025
Scroll to Top