March 7, 2026

  • Home
  • All
  • আলজেরিয়া-বাংলাদেশ শিক্ষা সম্পর্ক জোরদারে এআইইউবি সফর করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
Image

আলজেরিয়া-বাংলাদেশ শিক্ষা সম্পর্ক জোরদারে এআইইউবি সফর করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি বৃহস্পতিবার (২৪ জুলাই) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) -এ এক গুরুত্বপূর্ণ সফর সম্পন্ন করেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

রাষ্ট্রদূত ড. সাইদানি এআইইউবির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ড সদস্য ও বোর্ডের চেয়ারম্যান মিস নাদিয়া আনোয়ার, প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ড সদস্য মি. ইশতিয়াক আবেদিন, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ট্রাস্টি বোর্ড সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. আব্দুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নিসার আহমেদ, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, এবং প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান। রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন ঢাকাস্থ আলজেরিয়ান দূতাবাসের কর্মকর্তা মি. একেএম সাইয়েদাদ হোসেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। তারা আলজেরিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এআইইউবির যৌথ গবেষণা, ছাত্র-শিক্ষক বিনিময়, এবং সাংস্কৃতিক আদান-প্রদান কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top