April 21, 2026

  • Home
  • All
  • আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ
Image

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি বুধবার (১১ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং নবনির্বাচিত বাংলাদেশের সরকারের প্রতি ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। উভয় পক্ষ উল্লেখ করেন যে আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উদযাপিত হবে, যা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ (কানেক্টিভিটি) এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ–ইন্দোনেশিয়া Preferential Trade Agreement (PTA)–এর চলমান আলোচনা দ্রুত সম্পন্ন করার গুরুত্বের ওপরও জোর দেন দুই পক্ষ।

এসময় প্রতিমন্ত্রী বাংলাদেশকে Association of Southeast Asian Nations–এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় ইন্দোনেশিয়ার সমর্থন কামনা করেন। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে, বিশেষ করে United Nations General Assembly–এর ৮১তম অধিবেশনের (২০২৬–২০২৭) সভাপতিত্বের বিষয়ে বাংলাদেশের প্রার্থিতার জন্য সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

বৈঠকের শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে বাংলাদেশ–ইন্দোনেশিয়া সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে পুনর্ব্যক্ত করেন।

Related Posts

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

Apr 21, 2026
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…

Apr 21, 2026
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য সংলাপ জোরদারে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের Office of the United States…

Apr 21, 2026
Scroll to Top