April 25, 2026

  • Home
  • All
  • ইউনেস্কোর সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
Image

ইউনেস্কোর সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশের বন সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল করতে ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা, জ্ঞান বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ-এর সাথে সাক্ষাৎকালে মন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন।

মন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পানি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, সুন্দরবন সংরক্ষণ কার্যক্রম জোরদারকরণ এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ জলবায়ু সহনশীলতা, সবুজ ক্যাম্পাস উদ্যোগ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ শিক্ষা খাতে সহযোগিতা আরো সুসংহত ও সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেন। তিনি ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (MAB)’ এবং ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেম ইনিশিয়েটিভ (CSESI)’-এর আওতায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়েও আলোচনা করেন।

পাশাপাশি তিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরো সুদৃঢ়করণ, যৌথ উদ্যোগ সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ রায়হান কাওছার এবং ইউনেস্কো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

স্পোর্টস ডেস্কঃ প্রায় এক হাজার রানার নিয়ে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)’। এভিয়েশন অ্যান্ড…

Apr 25, 2026
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা জোরদারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ইউনেসকো

গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা জোরদারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ইউনেসকো

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপত্তা এবং পেশাগত মানোন্নয়নে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইউনেসকো ঢাকার একটি প্রতিনিধিদল তথ্য ও…

Apr 25, 2026
দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে সার্ক পুনরুজ্জীবনের ওপর বাংলাদেশের জোর

দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে সার্ক পুনরুজ্জীবনের ওপর বাংলাদেশের জোর

ডিপ্লোম্যাটিক ডেস্ক: “SDR 2025: Shaping the Future Together for a Resilient SAARC” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম সার্ক ডেভেলপমেন্ট…

Apr 25, 2026
Scroll to Top