March 5, 2026

  • Home
  • All
  • ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ‘শক্তিকন্যা ২০২৫’: নবায়নযোগ্য জ্বালানিতে নারীর উদ্ভাবন ও নেতৃত্বের অগ্রযাত্রা
Image

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ‘শক্তিকন্যা ২০২৫’: নবায়নযোগ্য জ্বালানিতে নারীর উদ্ভাবন ও নেতৃত্বের অগ্রযাত্রা

উদ্ভাবন ও নারীর ক্ষমতায়নকে সামনে রেখে ‘শক্তিকন্যা ২০২৫’-এর তৃতীয় ব্যাচের গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়েছে, যেখানে টেকসই জ্বালানি খাতে ভবিষ্যৎ নারী নেতৃত্ব গঠনের প্রতিশ্রুতি নতুনভাবে আলোচনায় আসে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় আয়োজিত এ কর্মসূচি এ বছর আরও বেশি কার্যকর, ব্যবহারিক ও ব্যবসায়ভিত্তিক সমাধানকে স্বাগত জানায়। স্মার্ট এনার্জি দক্ষতা থেকে শুরু করে কমিউনিটি-চালিত টেকসই মডেল—সব ক্ষেত্রেই তরুণী উদ্যোক্তাদের সৃজনশীলতা ও নেতৃত্ব প্রশংসিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের পথে সমন্বিত সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা, সংশ্লিষ্ট অংশীদার ও টেকসই জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিরা শক্তিকন্যা’র যাত্রাকে উদযাপন করেন। দিনের আকর্ষণীয় আয়োজন ছিল Solve-A-Thon, যেখানে অংশগ্রহণকারীরা বাস্তব বিশ্বের জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী পিচ আইডিয়া উপস্থাপন করেন। তাদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং জলবায়ু-স্মার্ট সমাধানের প্রতি অঙ্গীকার বিচারকদের মুগ্ধ করে। বিকেলের অ্যাওয়ার্ড সেরিমনি-তে সেরা পারফর্মারদের পাশাপাশি সলভ-এ-থন বিজয়ী দলগুলোকেও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার, এবং ঢাকায় জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত ড. রুডিগার লোটস। তাদের উপস্থিতি নারীর নেতৃত্বে বৈশ্বিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

এ পর্যন্ত শক্তিকন্যা’র কর্মসূচির মাধ্যমে ১০০-এর বেশি নারী প্রকৌশল ও টেকসই প্রযুক্তি খাতে দক্ষতা অর্জন করেছেন। নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন প্রযুক্তি ও পরিবেশসম্পর্কিত পেশায় তাদের অংশগ্রহণ দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও ভবিষ্যতমুখী জ্বালানি কর্মশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top