January 22, 2026

  • Home
  • All
  • ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই)-এর বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হলো
Image

ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই)-এর বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হলো

বুধবার (২৫ জুন ২০২৫) তারিখে বিকেল ৪টায় ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) এর বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ইবি.এফসিআই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ইউরোপ (যার মধ্যে যুক্তরাজ্যও অন্তর্ভুক্ত) এর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করার কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে। এটি ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সহযোগিতার মাধ্যমে উদ্ভাবন, প্রবৃদ্ধি এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করে।

ইবিএফসিআই-বাংলাদেশ-এর পরিচালক ও কান্ট্রি হেড, জনাব মুহাম্মদ আলী বলেন, “এই মুহূর্তটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা স্থানীয় শিল্প ও দক্ষতাকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করতে কৌশলগত কর্মসূচি গ্রহণ করছি।”

প্রেসিডেন্ট ড. ওয়ালি তাসার উদ্দিন এমবিই ডিবিএ জেপি ঘোষণা দেন, ইবিএফসিআই ইতিমধ্যে বিডা ও আরজেএসসি-তে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে, যা বাংলাদেশে এর কার্যক্রমকে পূর্ণ বৈধতা প্রদান করে। তিনি বলেন, “এটি শুধু একটি উদ্বোধন নয়: এটি ইউরোপ ও বাংলাদেশের মধ্যে একটি ফলপ্রসূ এবং টেকসই অংশীদারত্বের সূচনা।”

এইচআরপিবি’র চেয়ারম্যান অ্যাডভোকেট মনজিল মোরশেদ ইবিএফসিআই-এর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতায় এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, এবং তাঁর সংগঠন পারস্পরিক স্বার্থে সহযোগিতায় প্রস্তুত রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মহামান্য মাইকেল মিলার বলেন, ইইউ বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইবি.এফসিআই কে ইউরোপ ও বাংলাদেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সংযোগ গঠনের জন্য সাধুবাদ জানান।

পররাষ্ট্র সচিব জনাব আসাদ সিয়াম তাঁর বক্তব্যে বলেন, ইবিএফসিআই-এর মাধ্যমে বাণিজ্য কূটনীতি জোরদার, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজতর করা সম্ভব।

ইবিএফসিআই এর পরিচালক জনাব সামি সানাউল্লাহ এক উপস্থাপনায় তুলে ধরেন, সবুজ প্রযুক্তি, হালাল অর্থনীতি, বায়োটেকনোলজি ডিজিটাল সেবা, ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত ও পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং শিক্ষা ও প্রযুক্তির মতো খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা, স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান এবং ডিবিসি চ্যানেলের পরিচালক জনাব সালাউদ্দিন চৌধুরী এবং নারী শিল্প উদ্যোক্তা স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী মিশা কে সনদপত্র প্রদান করা হয়।

এছাড়াও অন্যান্য নতুন নিয়োগপ্রাপ্ত ইবিএফসিআই-বাংলাদেশ পরিচালকবৃন্দকে সনদপত্র প্রদান করা হয়। তাঁদের নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ কার্যক্রমে আরও গতিশীল ও বিস্তৃত ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানানো হয়।

ইবিএফসিআই-এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে একটি ভিডিও উপস্থাপন করা হয়। এই উদ্বোধন একটি নতুন যুগের সূচনা, যেখানে ইবিএফসিআই টেকসই প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, এফবিসিসিআই, বিজিএমইএ সহ ব্যবসায়ী এসোসিয়েশন, চেম্বার এর নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ, কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং উন্নয়ন অংশীদাররা।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top