February 8, 2026

  • Home
  • All
  • ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত বনানী ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Image

ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত বনানী ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশের অন্যতম বিনিয়োগ সংযোগকারী প্ল্যাটফর্ম ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ রাজধানীর অভিজাত বনানী ক্লাবে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করে, যেখানে বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং বিভিন্ন পেশাজীবীর মিলনমেলা হয়।

অনুষ্ঠানে ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা জনাব লায়ন মোঃ কাওসার বলেন, “ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপনের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। দেশের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়িক অংশীদার খুঁজে পাচ্ছেন এবং তাদের বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আবরার শাকিল চৌধুরী বলেন, “এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বিনিয়োগ, অভিজ্ঞতা এবং রিসোর্স শেয়ার করতে পারছেন। এতে অভিজ্ঞ ব্যবসায়ীদের দিকনির্দেশনায় ছোট ব্যবসায়ীরাও উপকৃত হচ্ছেন, যা দেশের উদ্যোক্তা সংস্কৃতিকে আরও শক্তিশালী করছে।”

ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক নেটওয়ার্কিং ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কয়েকজন উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সম্মানিত করা হয়।

ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে উদ্যোক্তা ও বিনিয়োগ সংযোগকারী আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দেশের তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ উপযোগী করে বিনিয়োগ উপযোগী করে গড়ে তোলার জন্য বিশেষ বিনিয়োগ মূলক ক্যাম্প, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং সেশন আয়োজনের মাধ্যমে ব্যবসায়িক ইকো সিস্টেম আরো শক্তিশালী করার লক্ষ নির্ধারণ করা হয়েছে।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top