February 8, 2026

  • Home
  • All
  • ই-ক্লাবের কার্যনির্বাহী কমিটি এর সভাপতি নির্বাচিত হলেন অন্তু করিম
Image

ই-ক্লাবের কার্যনির্বাহী কমিটি এর সভাপতি নির্বাচিত হলেন অন্তু করিম

উদ্যোক্তাদের সংগঠন উদ্যোক্তাদের ক্লাব বাংলাদেশ (ই-ক্লাব) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বনানী ক্লাবে এই কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী দুই বছরের জন্য সংগঠনের দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটিতে ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব ও জনপ্রিয় অভিনেতা অন্তু করিমকে সভাপতি এবং মো. সোলায়মান আহমেদ জিসানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, ভাইস প্রেসিডেন্ট স্থপতি মো. আব্দুর রহমান নিপু ও ফাহমিদা আহমেদ বিউটি, যুগ্ম সম্পাদক স্থপতি অরূপা দত্ত, সাংগঠনিক সম্পাদক মো. হাসান ইকরাম আহমেদ, প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন, পরিচালক (ইভেন্টস অ্যান্ড মিটআপ) কবির হোসেন, পরিচালক (মেম্বারশিপ সার্ভিস) শারমিন সাত্তার অবনী, পরিচালক (লিগ্যাল অ্যান্ড ডিসপিউট) অ্যাডভোকেট শাকিল আহমাদ এবং পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন) আরিফুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট অন্তু করিম বলেন, “ই-ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করবো। উদ্যোক্তাদের জন্য আরও কার্যকর নেটওয়ার্কিং ও সহায়তা সেবা চালু করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক সোলায়মান আহমেদ জিসান বলেন, “আমরা একটি সুসংগঠিত, আধুনিক ও কার্যকর সংগঠন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কমিটির সবাই মিলিতভাবে ই-ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করবে।”

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, ২০১৮ সাথে শুরু হওয়া অন্ট্রাপ্রেনিওরস ক্লাব এখন বাংলাদেশের অন্যতম সেরা ও জনপ্রিয় উদ্যোক্তা প্লাটফর্ম। আশা করছি আরো নতুন উদ্যমে নতুন প্রেসিডেন্ট এর নেতৃত্বে এগিয়ে যাবে। নতুন কমিটি গঠনের ব্যাপারে তিনি গর্ভনিং কমিটি ও ইসি অ্যাডভাইজিং কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ডা. তৃণা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্লাবের সাবেক সভাপতি ও ইসি অ্যাডভাইজরি বোর্ডের সদস্য প্রফেসর ড. মো. শাহ আলম চৌধুরী, ই-ক্লাবের অ্যাডভাইজর ও বিজনেস ইন বাংলাদেশ এর সম্পাদক প্রকৌঃ মোঃ সজীবুল-আল-রাজীব সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিরা এবং শতাধিক আমন্ত্রিত ক্লাবের উদ্যোক্তাগন। অতিথির সামনে নতুন কমিটির নাম ঘোষণা এবং তাদের শপথ বাক্য পাঠ করান ই-ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top