March 14, 2026

  • Home
  • All
  • উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার আলোচনা
Image

উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার আলোচনা

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ-স্তরের সপ্তাহের ফাঁকে উজবেকিস্তান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জনাব বখতিয়র সাইদভের সাথে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব মোঃ তৌহিদ হোসেন দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকের একটি প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর।

দুই মন্ত্রী উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সুযোগ এবং বাংলাদেশ থেকে উজবেকিস্তানে আধা-দক্ষ ও দক্ষ মানবসম্পদ রপ্তানি সহ বাণিজ্য, বিনিয়োগ, উচ্চশিক্ষা এবং সংযোগ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা করেন। তারা বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন। বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে স্থায়ী বন্ধুত্বের উপর জোর দিয়ে এই বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

Related Posts

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬.৫ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপান সরকার এই মাসে জাতিসংঘের সংস্থাগুলির সাথে পাঁচটি নতুন অনুদান সহায়তা প্রকল্পের জন্য স্বাক্ষর এবং বিনিময়…

Mar 14, 2026
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ–চীন কূটনৈতিক পরামর্শ সভা ২–৩ এপ্রিল

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।…

Mar 13, 2026
বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
Scroll to Top