April 20, 2026

  • Home
  • All
  • উত্তরা ক্লাবের নতুন প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের
Image

উত্তরা ক্লাবের নতুন প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের

অনলাইন ডেস্কঃ

রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছে শিল্পপতি মো. ফয়সাল তাহের। তিনি ৮০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাউস ইউ খান পেয়েছেন ৫৮১ ভোট। ফয়সাল তাহের ২০২৪-২০২৫ সালের এই পদে দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৫ ডিসেম্বর) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

উত্তরা ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ক্যাপ্টেন মাহবুবুল মতিনের নির্দেশনায় সকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ক্লাবের অনুষ্ঠিত নির্বাচনে ১০ জন পরিচালককেও নির্বাচিত করা হয়। তাঁরা হলেন- ক্যাপ্টেন ফারিয়াল বিলকিস আহমেদ, হাসান ইবনে গিয়াস সাদী, মোশারফ হোসেন, সালমান মাহমুদ, মো. গোলাম মাওলা, এ এম মাহমুদুর রহমান, আতাউল কবির খান, এবিএম মনোয়ার ইসলাম ভুঁইয়া, ডা. মো. নান্নু মিয়া ও মো. তৈমুর আজাদ।

উত্তরা মডেল টাউনের ১ নম্বর সেক্টরে অবস্থিত ক্লাবটি রাজধানীর নেতৃস্থানীয় একটি সামাজিক ক্লাব। প্রায় ক্লাবের ২ হাজার ৪০০ সদস্যের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সমাজকর্মী সাংবাদিক ও রাজনীতিবিদ।

Related Posts

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। শনিবার (১৮ এপ্রিল) সকালে…

Apr 19, 2026
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,…

Apr 19, 2026
উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কে অনুষ্ঠিত Antalya…

Apr 18, 2026
Scroll to Top