December 12, 2025

  • Home
  • All
  • উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে তারেক রহমানের শোক 
Image

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে তারেক রহমানের শোক 

অনলাইন ডেস্কঃ

অর্ন্তবর্তী সরকারের ভূমি এবং বেসরকারী বিমান ও পর্যটন উপদেষ্টা, দেশের খ্যাতনামা আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর, ২০২৪) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শোক ও দুঃখ প্রকাশ করেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকবার্তায় বলেন, ‘অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা ও দেশের কৃতি আইনজ্ঞ এ এফ হাসান আরিফের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তাঁর শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।’

তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ আইনবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে দেশে শুন্যতার সৃষ্টি হলো। আইন পেশায় তার অবদান সহকর্মী ও উত্তর প্রজন্মের আইনজীবীদের মনে চিরজাগরুক হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, আইনের শাসনের ভাবনায় তার (হাসান আরিফ) অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে।

তারেক রহমান এ এফ হাসান আরিফের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী, ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Posts

অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প

অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করেছেন। এটিকে অভিবাসনের নতুন পথ হিসেবে দেখা হচ্ছে। তবে…

Dec 11, 2025
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি, ২০২৬। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই…

Dec 11, 2025
ইউসিএসআই–পিএইচপি অংশীদারিত্বে বাংলাদেশী শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে উঠবে আরও শক্তিশালী: মালয়েশিয়ার হাইকমিশনার

ইউসিএসআই–পিএইচপি অংশীদারিত্বে বাংলাদেশী শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে উঠবে আরও শক্তিশালী: মালয়েশিয়ার হাইকমিশনার

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং পিএইচপি মোটরস লিমিটেড—খ্যাতনামা পিএইচপি পরিবারের একটি অঙ্গ প্রতিষ্ঠান—এর মধ্যে একটি সমঝোতা স্মারক…

Dec 11, 2025
Scroll to Top