March 13, 2026

  • Home
  • All
  • এআই যুগে শিক্ষা সংস্কার ছাড়া উন্নয়ন সম্ভব নয়: ববি হাজ্জাজ
Image

এআই যুগে শিক্ষা সংস্কার ছাড়া উন্নয়ন সম্ভব নয়: ববি হাজ্জাজ

কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) যুগে টিকে থাকতে হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দ্রুত ও গভীর সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (NDM)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

Youth Council of Bangladesh-এর উদ্যোগে আজ রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) গুলশানের আমারি হোটেলে আয়োজিত “Education of Bangladesh: in the age of Artificial Intelligence” শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, “বাংলাদেশের অর্থনীতি এগিয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা সেই গতিতে অগ্রসর হতে পারেনি। দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন নির্ভর করছে শিক্ষা সংস্কার, দক্ষতা উন্নয়ন এবং বিশেষ করে শিক্ষকদের ক্ষমতায়নের ওপর।”

তিনি বলেন, শিক্ষা সংস্কারের মূল কেন্দ্রে থাকতে হবে শিক্ষকরা। “শিক্ষকদের মর্যাদা, ন্যায্য বেতন ও নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত না করলে কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল পাওয়া সম্ভব নয়। এআই যুগে শিক্ষকরাই শিক্ষার্থীদের নৈতিক ও সঠিকভাবে প্রযুক্তি ব্যবহারে পথ দেখাতে পারেন।”

প্যানেল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজের দীর্ঘ প্রায় দুই দশকের একাডেমিক ও নীতিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি জানান, শিক্ষা নীতিকে কেন্দ্র করে একটি বই প্রকাশের কাজ চলছে, যার বাংলা অনুবাদ জানুয়ারি মাসে প্রকাশের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের মানবসম্পদ। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা দক্ষ ও মূল্য সংযোজিত মানবসম্পদ তৈরি করতে পারিনি। এখনও আমরা মূলত কম দক্ষ শ্রমশক্তি রপ্তানি করছি, যার ফলে আন্তর্জাতিক শ্রমবাজারে আমাদের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে।”

ববি হাজ্জাজ মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভয় না পেয়ে এটিকে শিক্ষায় কার্যকরভাবে যুক্ত করতে হবে। “যেমন ক্যালকুলেটর আসার পর পরীক্ষার ধরন বদলেছে, তেমনি এআই আসার পর শিক্ষাদান ও মূল্যায়ন পদ্ধতিও বদলাতে হবে। এজন্য শিক্ষক প্রশিক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, কেন্দ্রীয়করণের কারণে দেশের শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। “একটি ২০ কোটির দেশের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা বাস্তবসম্মত নয়। কাঠামোগত সংস্কার ছাড়া এআই দিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়।”

প্যানেল আলোচনায় আরও অংশগ্রহণ করেন- ড. মাহদি আমিন, উপদেষ্টা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি; শাহির চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO), শিখো; শাফকাত রাব্বী কলাম লেখক, ব্যাংকার ও শিক্ষাবিদ, ফাউন্ডার, সেন্ট্রিস্ট নেশন।

Related Posts

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি বুধবার (১১ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম,…

Mar 12, 2026
মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

বিজনেস ডেস্কঃ এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট…

Mar 12, 2026
Scroll to Top