April 21, 2026

  • Home
  • All
  • এফবিসিসিআই এবং ইউকেবিসিসিআই -এর মধ্যে সভায় যুক্তরাজ্যের ব্যবসায়ীদের জ্বালানি, প্রযুক্তিসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান
Image

এফবিসিসিআই এবং ইউকেবিসিসিআই -এর মধ্যে সভায় যুক্তরাজ্যের ব্যবসায়ীদের জ্বালানি, প্রযুক্তিসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান

ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তাদের জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, ব্লু-ইকোনমি, পর্যটনসহ অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিাসিআই)।

সোমবার (০৬ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁও -এ এফবিসিসিআই এবং ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) -এর মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই -এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান।

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং সম্ভাবনাময় খাতসমূহ সরেজমিনে খতিয়ে দেখতে ইউকেবিসিসিআই -এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে। প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন ইউকেবিসিসিআই -এর চেয়ারম্যান ইকবাল আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর যুক্তরাজ্যের কোন ব্যবসায়ী প্রতিনিধি দলের এটিই প্রথম বাংলাদেশ সফর।

মতবিনিময় সভায় বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেন এফবিসিসিআই -এর প্রশাসক। তিনি বলেন, দেশে বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষীক সম্পর্ক শক্তিশালী হলে উভয় পক্ষই তার সুফল পাবে। ব্রিটিশ-বাংলাদেশী ব্যবসায়ীসহ যুক্তরাজ্যের সকল উদ্যোক্তাকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগ এবং বাজার সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান মোঃ হাফিজুর রহমান।

আঞ্চলিক এবং বৈশ্বিক সাপ্লাই-চেইনের সুফল কাজে লাগাতে- মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি (পিটিএ) প্রভৃতি বিষয়ে দু’দেশকে দ্রুত অগ্রসর হওয়ার পরামর্শ দেন এফবিসিসিআই‘র প্রশাসক।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ীদের সাথে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন বাংলাদেশী বংশদ্ভূত যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার রূপা হক।

সভায় ইউকেবিসিসিআই -এর চেয়ারম্যান ইকবাল আহমেদ জানান, প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। সেই বিনিয়োগ আকর্ষণে দেশের অর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর ওপর জোর দেন ইউকেবিসিসিআই -এর চেয়ারম্যান।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই -এর সাবেক পরিচালক মোঃ আব্দুল হক, প্রবীর কুমার সাহা, সাফকাত হায়দার, ওবায়দুর রহমান, গিয়ারউদ্দিন চৌধুরী (খোকন), উইমেন অন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউইএবি) -এর সভাপতি এবং এফবিসিসিআই -এর সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, এফবিসিসিআই এর মহাসচিব মোঃ আলমগীর, এফবিসিসিআই -এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মোঃ জাফর ইকবাল এনডিসি, ইউকেবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যবৃন্দ, এফবিসিসিআই -এর ব্যবসায়ী নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

Related Posts

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…

Apr 21, 2026
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…

Apr 21, 2026
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য সংলাপ জোরদারে শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ব্রেন্ডান লিঞ্চ, যিনি যুক্তরাষ্ট্রের Office of the United States…

Apr 21, 2026
Scroll to Top