March 5, 2026

  • Home
  • All
  • এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে- স্বরাষ্ট্র সচিব
Image

এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে- স্বরাষ্ট্র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আমাদের দেশের এভিয়েশন সেক্টরে অনেক রকম সমস্যা রয়েছে। এর মধ্যে টিকিটের দাম বৃদ্ধি অন্যতম। তবে এর জন্য একতরফাভাবে বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টরা (জিএসএ) দায়ী, তা নয়। সেজন্য তাদের সঙ্গে আলোচনা করে কিভাবে এসব সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে বৈঠকে বসেছি। এর মাধ্যমে আমাদের এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে।

সিনিয়র সচিব বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্ত তদন্ত কমিটির শুনানির পূর্বে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, আমাদের দেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে যায় তাদের এয়ার টিকিটের দাম অনেক বেশি পড়ে যায়৷ এই পুরো প্রক্রিয়ায় আমাদের কিছু নিয়ম ও বিধি আছে৷ এর কিছু প্রতিপালন হচ্ছে আর কিছু হচ্ছে না৷ কিছু ক্ষেত্রে কিছু মানুষের দূর্বৃত্তপনা রয়েছে৷ এটি অনুসন্ধান করতে আমরা বসেছি৷ তিনি বলেন, বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টেদের (জিএসএ) নিকট থেকে তাদের অভিজ্ঞতাগুলো জানতে চাচ্ছি৷ তাদের কথা শুনে কিভাবে সেটা থেকে উত্তরণ করা যায় সে বিষয়টি বুঝতে চাচ্ছি। মোদ্দাকথা, আমাদের অনুসন্ধান যাতে মানুষের কাজে লাগে- সে কারণেই এই প্রচেষ্টা৷

নাসিমুল গনি বলেন, আমরা এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছি না৷ শুধু তদন্ত করছি৷ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে৷ সে কারণেই আজকের এ সভা।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top