March 12, 2026

  • Home
  • All
  • এরফান সুপার ফুডস লিমিটেডের উদ্যোগে “ন্যাশনাল সেলস মিটিং ২০২৫” অনুষ্ঠিত
Image

এরফান সুপার ফুডস লিমিটেডের উদ্যোগে “ন্যাশনাল সেলস মিটিং ২০২৫” অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২ জানুয়ারি, ২০২৫) এরফান সুপার ফুডস লিমিটেড আয়োজন করে তাদের বার্ষিক “ন্যাশনাল সেলস মিটিং ২০২৫”। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরফান গ্রুপের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাহবুব আলম, সিআইপি।

সমগ্র বাংলাদেশ থেকে আগত বিক্রয় প্রতিনিধি, টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম), এরিয়া সেলস ম্যানেজার (এএসএম), সেলস ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, বিক্রয়) এই সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে Q4-2024 এর বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনকারীদের অভিনন্দন জানিয়ে সার্টিফিকেট ও ইনসেনটিভ প্রদান করা হয়।

এছাড়াও, ইংরেজি নতুন বছর ২০২৫-কে স্বাগত জানিয়ে উপস্থিত সেলস টিমের সদস্যদের মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং কেক কাটার মাধ্যমে নতুন বছরের আনন্দ উদযাপন করা হয়।

এরফান সুপার ফুডস লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, এই সেলস মিটিংয়ের মূল উদ্দেশ্য ছিল দলের সদস্যদের অনুপ্রাণিত করা, কোম্পানির আগামী বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময়।

অনুষ্ঠানটি উৎসাহ ও উদ্দীপনায় পরিপূর্ণ ছিল এবং এরফান সুপার ফুডস লিমিটেডের কর্মীদের জন্য এটি এক অনুপ্রেরণামূলক দিন হয়ে উঠেছিল।

Related Posts

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

বাংলাদেশ–ভারত জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন ভারতের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের…

Mar 12, 2026
আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

আসিয়ান এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ইন্দোনেশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি বুধবার (১১ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম,…

Mar 12, 2026
মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

মাস্টারকার্ডের প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স পেল এনআরবি ব্যাংক পিএলসি

বিজনেস ডেস্কঃ এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট…

Mar 12, 2026
Scroll to Top