February 7, 2026

  • Home
  • All
  • ওমানে তৌহিদ হোসেন-জয়শঙ্কর বৈঠক: বাংলাদেশ-ভারতের কৌশলগত আলোচনা
Image

ওমানে তৌহিদ হোসেন-জয়শঙ্কর বৈঠক: বাংলাদেশ-ভারতের কৌশলগত আলোচনা

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই দেশের মধ্যকার বিদ্যমান চ্যালেঞ্জগুলো স্বীকার করে সেগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৫) ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) ফাঁকে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৈঠকে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরুর প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর স্থায়ী কমিটির বৈঠক আহ্বানের ওপর গুরুত্ব আরোপ করে তিনি ভারতের সমর্থন প্রত্যাশা করেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সময়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের পার্শ্ববৈঠকের পর তাদের একাধিক বৈঠক এবং ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকও উল্লেখ করা হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top