January 22, 2026

  • Home
  • All
  • ঔষধ–চিংড়ি–ফার্নিচারসহ সম্ভাবনাময় খাতে থাই বিনিয়োগ আহ্বান বাণিজ্য উপদেষ্টার
Image

ঔষধ–চিংড়ি–ফার্নিচারসহ সম্ভাবনাময় খাতে থাই বিনিয়োগ আহ্বান বাণিজ্য উপদেষ্টার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।

আজ রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) বিকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও নৌপরিবহন সুবিধা কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করে দিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন , এসুবিধাকে কাজে লাগিয়ে থাইল্যান্ডের বিনিয়োগকারীরাবাংলাদেশের ঔষধ ,চিংড়ি, ফার্নিচার ও পর্যটন শিল্পে বিনিয়োগ করতে পারে। এধরনের বিনিয়োগ উভয়দেশের জন্য লাভবান হওয়ার সুযোগ তৈরি করবে।

দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সমুদ্রপথ ও নৌপরিবহনের মাধ্যমে লজিস্টিক সংযোগ আরও শক্তিশালী করতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বাণিজ্য উপদেষ্টা বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি ( এফটিএ) দুই দেশের মধ্যে বাণিজ্য ভলিউম বাড়াতে সাহায্য করবে।

থাই রাষ্ট্রদূত রানং বন্দর এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে প্রথমবারের মতো সামুদ্রিক বাণিজ্য রুট চালু করার পাশাপাশি থাইল্যান্ড-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফ‌টিএ) করার ওপর গুরুত্বারোপ করেন।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, সেদেশের পশ্চিমাঞ্চলের রানং সমুদ্র বন্দর ব্যবহার করে দুই দেশের মধ্যে বাণিজ্য হলে উভয় দেশের মধ্যবর্তী বাণিজ্য ব্যয় ও সময় হ্রাস করবে। থাইল্যান্ডের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এ ধরনের অবকাঠামোগত সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

থিতিপর্ন চিরাসাওয়াদি আরো বলেন , বিদ্যমান নৌপরিবহন ব্যবস্থায় থাইল্যান্ড থেকে বাংলাদেশে পণ্য আসতে ১৪-১৫ দিন সময় লাগে। থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলের নৌ রুট ব্যবহার করলে পণ্য ৪-৭ দিনে চট্টগ্রাম বন্দের পৌঁছাবে। একইভাবে চট্রগ্রাম বন্দর থেকে পণ্যবাহী জাহাজ থাইল্যান্ডসহ পার্শ্ববর্তী দেশগুলোর বন্দরে পৌঁছাতে সক্ষম হবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মো. আব্দুর রহিম খান এবং থাই দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর উপস্থিত ছিলেন।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top