March 5, 2026

  • Home
  • All
  • কাজী ফাহাদ জেসিআই বাংলাদেশের নতুন জাতীয় সভাপতি নির্বাচিত
Image

কাজী ফাহাদ জেসিআই বাংলাদেশের নতুন জাতীয় সভাপতি নির্বাচিত

কাজী ফাহাদ, একজন তরুণ উদ্যোক্তা এবং সংগঠক, আন্তর্জাতিক যুব নেতৃত্ব ও উন্নয়ন সংস্থা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর হোটেল লে মেরিডিয়েনে জেসিআই বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ভোটের মাধ্যমে কাজী ফাহাদকে এক বছরের জন্য জাতীয় সভাপতির দায়িত্বে নির্বাচিত করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কাজী ফাহাদ বর্তমানে কাজী প্রিন্টিং অ্যান্ড অ্যাকসেসরিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএএমইএ) পরিচালক হিসেবেও যুক্ত আছেন।

নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “জেসিআই বাংলাদেশের সবচেয়ে বড় অরাজনৈতিক যুব সংগঠন। আগামী বছর আমাদের লক্ষ্য থাকবে উদ্যমী যুবকদের প্রতিভা বিকাশ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশের তরুণদের বৈশ্বিক সম্প্রদায়ের সঙ্গে ব্যবসায়িক সংযোগ গড়ে তোলা।”

এই নির্বাচনের কমিশনার ছিলেন বিদায়ী সভাপতি মো. জিয়াউল হক ভূঁইয়া। নির্বাচনী প্রক্রিয়ায় আরও অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ মান্নান এবং নির্বাচন কমিশনের সদস্য শাখাওয়াত হোসেন মামুন।

উল্লেখ্য, জেসিআই একটি আন্তর্জাতিক সংগঠন, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী সদস্যদের জন্য কাজ করে। যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস, মিসৌরিতে এর সদর দপ্তর অবস্থিত।

বিশ্বের ১২০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করা জেসিআইয়ের সদস্য সংখ্যা ২,০০,০০০ এর বেশি। বাংলাদেশে ৪১টি স্থানীয় চ্যাপ্টারের মাধ্যমে তরুণদের ব্যক্তিগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top