April 19, 2026

  • Home
  • All
  • কাতার কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Image

কাতার কৃষক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বুধবার (১৯ মার্চ ২০২৫) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতার কৃষক দলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব শরিফুল হক সাজু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপি’র সহ-সভাপতি জনাব ইসমাঈল মন্সুর, জনাব হাজী আব্বাস উদ্দীন এবং যুগ্ম সম্পাদক জনাব মহি উদ্দিন কাজল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাতার কৃষক দলের সভাপতি জনাব ফজল কবির এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জনাব নাজমুল হোসেন লিমন ভূইয়া।

এ সময় কাতার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Related Posts

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। শনিবার (১৮ এপ্রিল) সকালে…

Apr 19, 2026
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,…

Apr 19, 2026
উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কে অনুষ্ঠিত Antalya…

Apr 18, 2026
Scroll to Top