January 22, 2026

  • Home
  • All
  • কানাডা-বাংলাদেশ অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা উন্নয়নে উচ্চপর্যায়ের কর্মশালা
Image

কানাডা-বাংলাদেশ অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা উন্নয়নে উচ্চপর্যায়ের কর্মশালা

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) – ইউএন মাইগ্রেশন-এর বাংলাদেশ প্রধান ল্যান্স বোনো এক যৌথ উদ্যোগে ঢাকায় অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ে এক উচ্চপর্যায়ের কর্মশালার আয়োজন করেন।

কর্মশালায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং অতিরিক্ত মহাপরিদর্শক গোলাম রাসুল উপস্থিত থেকে কানাডাসহ বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার দেশগুলোর সঙ্গে জনগণের মধ্যে আরও নিবিড় সম্পর্ক স্থাপনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশে সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, সীমান্ত অতিক্রমে গতিশীলতা বৃদ্ধি, আন্তঃদেশীয় অপরাধ দমন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণে লিঙ্গ-সংবেদনশীল সেবা প্রদান এবং অভিবাসী ও প্রত্যাগতদের পুনর্বাসনে সক্ষমতা বৃদ্ধির জন্য আইওএমের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করছে কানাডা।

কানাডা ও বাংলাদেশের মধ্যে জনগণের মধ্যে আরও নিবিড় সম্পর্ক স্থাপনে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কানাডার হাইকমিশনার।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top