April 19, 2026

  • Home
  • All
  • খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য মিলনমেলা হয়ে উঠবে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল : বাণিজ্য সচিব
Image

খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য মিলনমেলা হয়ে উঠবে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল : বাণিজ্য সচিব

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য মিলনমেলা হয়ে উঠবে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল।

আজ বুধবার (১২ মার্চ ২০২৫) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আয়োজিত রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

বাণিজ্য সচিব বলেন , রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল নাগরিক জীবনকে আনন্দময় ও উপভোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং বিম শো এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের।

এর আগে ফিতা কেটে ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক উৎসবের শুভ উদ্বোধন করেন বাণিজ্য সচিব।

আয়োজকদের পক্ষথেকে জানানো হয় দর্শনার্থীরা আজ থেকে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫-এর নানাবিধ পণ্য ও অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

ফেস্টিভ্যালে থাকছে ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতার সামগ্রী, উৎসবের পোশাক, গৃহস্থালি পণ্য এবং জীবনধারাসংক্রান্ত বিভিন্ন দ্রব্যাদি।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই উৎসব ১২ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৫ পর্যন্ত প্রতিদিন বেলা ১২:০০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Related Posts

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-তুরস্কের সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। শনিবার (১৮ এপ্রিল) সকালে…

Apr 19, 2026
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,…

Apr 19, 2026
উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কে অনুষ্ঠিত Antalya…

Apr 18, 2026
Scroll to Top