January 20, 2026

  • Home
  • All
  • খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
Image

খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান আজ বৃহস্পতিবার (২১ আগস্ট, ২০২৫) খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

খাদ্য উপদেষ্টা পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের করাচি বন্দর  থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। পূর্বে পাকিস্তানি পণ্য তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আমদানি হতো।

এতে সময় এবং খরচ বৃদ্ধি পেত। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী খাদ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাসস।

Related Posts

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলো জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলো জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল

অনলাইন ডেস্কঃ আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির…

Jan 19, 2026
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত…

Jan 19, 2026
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কানাডার হাইকমিশনার অজিত সিং

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কানাডার হাইকমিশনার অজিত সিং

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার…

Jan 19, 2026
Scroll to Top