January 20, 2026

  • Home
  • All
  • গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
Image

গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ

‘জুলাই অভ্যুত্থান-২০২৪’-এর স্মৃতি ধরে রাখতে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের ডাটাকার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

রোববার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই ডাকটিকিট অবমুক্ত করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস. এম. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে নারীরা যে ভূমিকা রেখেছে তা তুলে ধরা হয়েছে ডাক টিকেটটিতে। 

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ফ্যাসিবাদ মুক্ত করতে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তার পাশাপাশি আন্দোলনকালীন চিত্রকর্ম, কার্টুন, গ্রাফিতি ও প্রতিবাদী গান আন্দোলনকারীদের মধ্যে সাহস ও উদ্দীপনা যুগিয়েছে। 

মাত্র তিন সপ্তাহের মধ্যে শত শত রাজনৈতিক কার্টুন ও চিত্রকর্ম সৃষ্টি হয়েছে, যা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য মাধ্যম হয়ে ওঠে।

সূত্রঃ বাসস।

Related Posts

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলো জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলো জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল

অনলাইন ডেস্কঃ আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির…

Jan 19, 2026
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত…

Jan 19, 2026
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কানাডার হাইকমিশনার অজিত সিং

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কানাডার হাইকমিশনার অজিত সিং

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার…

Jan 19, 2026
Scroll to Top