March 8, 2026

  • Home
  • All
  • গাজীপুরের পাঁচ আসনেই ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানালেন গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমান
Image

গাজীপুরের পাঁচ আসনেই ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানালেন গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমান বলেছেন, গাজীপুরবাসী এবার অতীতের সব হতাশা ও গ্লানি পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় উপহার দিতে প্রস্তুত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি, ২০২৬) দিবাগত রাতে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই রাতে গাজীপুরে উপস্থিতি শুধু একটি জনসভা নয়, বরং পাঁচটি আসনের নির্বাচনী লড়াইয়ে নতুন গতি ও অনুপ্রেরণা এনে দিয়েছে। তিনি বলেন, “আমাদের সবার প্রিয় নেতা তারেক রহমান আজ গাজীপুরে এসে আমাদের আন্দোলন ও নির্বাচনী সংগ্রামকে আরও শক্তিশালী করেছেন।”

তিনি আরও বলেন, গাজীপুরবাসী এবার দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছে—বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে পাঁচটি আসনেই ধানের শীষ প্রতীককে বিজয়ী করা হবে। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

মজিবুর রহমান বলেন, “দেশের অন্য এলাকায় কী হবে, তা আমরা বলতে পারি না। কিন্তু গাজীপুরের বিষয়ে আমরা নিশ্চিত—আগামী ১২ ফেব্রুয়ারি এই জেলার পাঁচটি আসন ধানের শীষের ঝুলিতেই যাবে। এটি গাজীপুরবাসীর পক্ষ থেকে একটি অঙ্গীকার।”

তিনি ভোটারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, জয়দেবপুর রেল ক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ, খাল খনন, শিল্প এলাকায় ডে-কেয়ার সেন্টার স্থাপন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। এসব পরিকল্পনা বাস্তবায়নে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এ সময় গাজীপুরের পাঁচটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলেন— গাজীপুর-১ আসনে মজিবুর রহমান, গাজীপুর-২ এ এম মনজুরুল করীম রনি, গাজীপুর-৩ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন।

মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় সঞ্চালনা করেন এম মনজুরুল করীম রনি ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা।

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
Scroll to Top