February 8, 2026

  • Home
  • All
  • গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের আয়োজনে বার্ষিক ফ্যামিলি ডে উদযাপিত
Image

গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের আয়োজনে বার্ষিক ফ্যামিলি ডে উদযাপিত

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের আয়োজনে সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) আশুলিয়ার নন্দন পার্কে আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন ও “বার্ষিক ফ্যামিলি ডে” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা, ডিবিসি চ্যানেলের পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী এবং তার সহধর্মিণী, স্টাইলিশ গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণী এবং গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব এম. মঞ্জুরুক করিম রনি ও তাঁর সহধর্মিণী।

এছাড়াও গাজীপুর জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকগণ ও তাঁদের পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সারাদিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দঘন আড্ডা।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top