March 10, 2026

  • Home
  • All
  • গাজীপুর রেডক্রিসেন্ট ইউনিট নির্বাচনে বিএনপি সমর্থিত কাজী সাইয়্যেদুল আলম বাবুল-টুলু প্যানেল বিজয়ী
Image

গাজীপুর রেডক্রিসেন্ট ইউনিট নির্বাচনে বিএনপি সমর্থিত কাজী সাইয়্যেদুল আলম বাবুল-টুলু প্যানেল বিজয়ী

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির গাজীপুর ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেল জয়ী হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর, ২০২৫) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বিএনপি সমর্থিত কাজী সাইয়্যেদুল আলম বাবুল ও এ এম আশরাফ হোসেন টুলু প্যানেল পূর্ণ বিজয় অর্জন করে।

বিজয়ী সহসভাপতি কাজী সাইয়্যেদুল আলম বাবুল বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলু বর্তমান সেক্রেটারি ও বিএনপি নেতা; এছাড়া তিনি একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবেও সক্রিয়।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন আহাম্মদ হোসেন ভূঁইয়া, উপ-পরিচালক (স্থানীয় সরকার), গাজীপুর জেলা প্রশাসন, এবং মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (কামাল), সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা আইনজীবী সমিতি। নির্বাচনের সদস্য সচিব ছিলেন মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন, গাজীপুর রেডক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার।

Related Posts

বাণিজ্য ও সংযোগ বৃদ্ধিতে বিমসটেক এফটিএ দ্রুত চূড়ান্ত করার আহ্বান

বাণিজ্য ও সংযোগ বৃদ্ধিতে বিমসটেক এফটিএ দ্রুত চূড়ান্ত করার আহ্বান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ সোমবার (৯ মার্চ ২০২৬) ঢাকার শেরাটন হোটেলে এক ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন বিমসটেক এর মহাসচিব…

Mar 10, 2026
লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ঐতিহাসিক ল্যাঙ্কাস্টার হাউসে অনুষ্ঠিত ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী…

Mar 10, 2026
ঢাকায় ‘ডেস্টিনেশন ফ্রাঙ্কোফোনি: কসোভো’ প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকায় ‘ডেস্টিনেশন ফ্রাঙ্কোফোনি: কসোভো’ প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস ঢাকার Alliance Française de Dhaka-এর সহযোগিতায় “Destination Francophonie: Kosovo – Welcome…

Mar 10, 2026
Scroll to Top