February 7, 2026

  • Home
  • All
  • গুলশান ক্লাবের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত এম এ কাদের (অনু)
Image

গুলশান ক্লাবের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত এম এ কাদের (অনু)

রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের (অনু)। ২০২৪-২৫ মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।

শনিবার অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে প্রেসিডেন্ট পদে এম এ কাদের ৫২৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার রশিদ ৩৮১ ভোট পান।

পরিচালক পদে নির্বাচিত সদস্যরা হলেন মেহেদী হাসান (৯৫৮), মাহবুবুল হক সুফিয়ান (৯৪৬), খন্দকার আহসানুজ্জামান (৮৭২), নাফিসা তারান্নুম (৮৬৫), ইঞ্জিনিয়ার জাহিদ হোসাইন (৮৬০), মেহজাবীন ভূঁইয়া (৮৫৫), মো. আরাফাতুর রহমান আপেল (৮৩৯), ইঞ্জিনিয়ার মো. মেহেদী হাসান (৮২২), এবং যৌথভাবে নভেরা আয়েশা জামান ও মেহেদী মালেক সজীব (৭৮৪)।

উল্লেখযোগ্য যে, গুলশান ক্লাবটি ১৯৭৮ সালের ডিসেম্বরে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। পরে এটি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে গুলশান ক্লাব লিমিটেড নামে নিবন্ধিত হয়। ক্লাবটির সদস্যপদ সাধারণত গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top