February 7, 2026

  • Home
  • All
  • চট্টগ্রামে ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনে কেপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা
Image

চট্টগ্রামে ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনে কেপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

চট্টগ্রামে সোমবার শুরু হওয়া বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-এর প্রথম দিনে কর্ণফুলী ইপিজেড (কেপিজেড) পরিদর্শন করেছেন একদল বিদেশি বিনিয়োগকারী। কেপিজেড কর্তৃপক্ষ এই সময়ে বিদেশি অতিথিদের সামনে অঞ্চলটির অবকাঠামো, বিনিয়োগ সুবিধা এবং সম্ভাবনাময় খাতসমূহ নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সেখানে কেপিজেড কর্তৃপক্ষ জানান, সরকার ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টায় চট্টগ্রাম এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। বিশেষত কেপিজেড-এ পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্পের বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগ বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াচ্ছে।

পরিদর্শনকালে বিনিয়োগকারীরা কেপিজেডের আধুনিক সুযোগ-সুবিধা, ট্যাক্স হোলিডে সুবিধা, এক্সপোর্ট প্রসেসিং সুবিধা এবং দক্ষ জনবল বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। অনেকেই ভবিষ্যতে এখানে বিনিয়োগের সম্ভাবনা যাচাই-বাছাইয়ের কথা জানান।

Related Posts

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

গাজীপুর-১ আসনের ভোটারদের কাছে ২৬ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করলেন মোঃ মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত…

Feb 7, 2026
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক…

Feb 7, 2026
বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দেবে অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে স্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।…

Feb 7, 2026
Scroll to Top