March 7, 2026

  • Home
  • All
  • জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা নিশ্চিত করবে জাতিসংঘ
Image

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা নিশ্চিত করবে জাতিসংঘ

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলের জন্য আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) বাংলাদেশে জাতিসংঘ একটি বিশেষ ব্রিফিং আয়োজন করেছে। অনুষ্ঠানে নির্বাচনী প্রক্রিয়ায় জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে প্রদত্ত কারিগরি সহায়তার সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

ব্রিফিংয়ে বলা হয়, ব্যালট প্রকল্পের মাধ্যমে জাতিসংঘ নির্বাচন কমিশনের কার্যকরী সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটার ও নাগরিক শিক্ষা কার্যক্রমে সহায়তা, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ, এবং নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি ও তথ্যের সঠিকতা নিশ্চিত করতে সহযোগিতা করছে।

জাতিসংঘ এই সহায়তা প্রদান করছে তাদের মূল নীতিমালার ভিত্তিতে, যার মধ্যে রয়েছে জাতীয় সার্বভৌমত্ব ও মালিকানা, মানবাধিকার সুরক্ষা, এবং পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার। ব্রিফিংয়ের শেষে একটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে উপস্থিত অতিথিরা তাদের দৃষ্টিভঙ্গি ও প্রশ্ন উপস্থাপন করেন।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top