March 20, 2026

  • Home
  • All
  • জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা
Image

জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলন উদ্বোধন করেছেন বৃহস্পতিবার (২ জানুয়ারি, ২০২৫) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানস্থল জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়…আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।’

তিনি বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি।

দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি। দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তিপর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধি।

Related Posts

ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশে আলজেরীয় দূতাবাস

ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশে আলজেরীয় দূতাবাস

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে অবস্থিত আলজেরীয় দূতাবাস ১৯ মার্চ ২০২৬ তারিখে ঢাকার বারিধারায় তাদের প্রাঙ্গণে সসম্মানে আলজেরিয়ার বিজয় দিবস…

Mar 19, 2026
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: ড. খলিলুর রহমান

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি…

Mar 18, 2026
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ফ্রান্স

ডিপ্লোম্যাটিক ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে সোমবার (১৭ মার্চ ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে…

Mar 17, 2026
Scroll to Top