March 8, 2026

  • Home
  • All
  • জাপানের অর্থায়নে গাইবান্ধায় এসকেএস চক্ষু হাসপাতালের জন্য চোখের চিকিৎসা সরঞ্জাম প্রদান প্রকল্প উদ্বোধন
Image

জাপানের অর্থায়নে গাইবান্ধায় এসকেএস চক্ষু হাসপাতালের জন্য চোখের চিকিৎসা সরঞ্জাম প্রদান প্রকল্প উদ্বোধন

গাইবান্ধা জেলায় অবস্থিত এসকেএস চক্ষু হাসপাতালের জন্য চক্ষু চিকিৎসা সরঞ্জাম সরবরাহ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই, ২০২৫) গাইবান্ধা জেলা সফর করেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মি. কারাসাওয়া শিনজু এবং সেকেন্ড সেক্রেটারি মি. মাকিগুচি ইয়াসুয়ুকি।

The Project for Procurement of Eye Care Equipment for SKS Eye Hospital in Gaibandha District” প্রকল্পটি বাস্তবায়ন করছে এনজিও ‘এসকেএস ফাউন্ডেশন’। এই প্রকল্পটি জাপান সরকারের “Grant Assistance for Grass-roots Human Security Projects (GGHSP)” কর্মসূচির আওতায় অর্থায়ন পেয়েছে।

প্রকল্পটির মাধ্যমে গাইবান্ধা ও পার্শ্ববর্তী জেলার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করা হবে। একই সঙ্গে, এই উদ্যোগ সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মি. কারাসাওয়া শিনজু বলেন, “আমি আশা করি, এই প্রকল্পটি গাইবান্ধাসহ আশেপাশের জেলাগুলোর চক্ষু চিকিৎসা সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চোখ-সম্পর্কিত রোগে মানুষের ভোগান্তি কমাতে সহায়ক হবে।”

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে GGHSP কর্মসূচির আওতায় জাপান সরকার বাংলাদেশে মোট ২২১টি এনজিও প্রকল্পে সহায়তা প্রদান করেছে। এই প্রকল্পগুলোর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মোট প্রায় ১ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার সমমূল্যের অনুদান প্রদান করা হয়েছে।

এসকেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তা তাদের চক্ষু হাসপাতালের সেবাদান সক্ষমতা অনেকগুণ বাড়াবে এবং দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা অধিকতর সহজলভ্য করবে।

Related Posts

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬)…

Mar 8, 2026
গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সবসময় সমর্থন করবে ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও…

Mar 8, 2026
ভারতীয় হাইকমিশনের ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক সজীবুল-আল-রাজীব

ভারতীয় হাইকমিশনের ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক সজীবুল-আল-রাজীব

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-এর আমন্ত্রণে ঢাকায় আয়োজিত ভারতীয় হাইকমিশনের ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন…

Mar 7, 2026
Scroll to Top