January 22, 2026

  • Home
  • All
  • জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক
Image

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একটি প্রতিনিধিদল জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির অফিসিয়াল বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

বৈঠকে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কোমিনি কেন ও মিনামি তমো উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষ থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ অংশ নেন।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া, বিনিয়োগের পরিবেশসহ পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তৃত মতবিনিময় হয়।

নাহিদ ইসলাম বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশ্বাস প্রদান করেন।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top