March 5, 2026

  • Home
  • All
  • জাপানের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন
Image

জাপানের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী, ২০২৫) বাংলাদেশে জাপানের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রদূত সাইদা শিনিচি মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাইদা মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করার এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য দৃঢ়ভাবে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

উভয় পক্ষ অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি এবং প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী সমস্যাসহ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আন্তরিকভাবে মতবিনিময় করেছেন। তারা “কৌশলগত অংশীদারিত্ব”-এর আওতায় বিস্তৃত ক্ষেত্রে জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছেন।

Related Posts

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬)…

Mar 3, 2026
Scroll to Top