January 22, 2026

  • Home
  • All
  • জামায়াতের আমিরের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Image

জামায়াতের আমিরের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে আজ মঙ্গলবার (১১ মার্চ, ২০২৫) এক বৈঠকে মিলিত হন।

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠককালে তাঁরা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পরস্পর কুশলবিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তাঁরা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সাথে তারা গ্রেট বৃটেনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন।

আলোচনাকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট।

Related Posts

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের লাইব্রেরিতে যুক্ত হলো খালেদা জিয়াকে নিয়ে লেখা বই

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হলো সাবেক প্রধানমন্ত্রী ও…

Jan 22, 2026
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে বিজয়ী করার…

Jan 22, 2026
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান…

Jan 22, 2026
Scroll to Top