March 7, 2026

  • Home
  • All
  • জামায়াতের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বৃটিশ হাইকমিশনার
Image

জামায়াতের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বৃটিশ হাইকমিশনার

আজ ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বসুন্ধরার কার্যালয়ে ঢাকাস্থ মান্যবর বৃটিশ হাইকমিশনার মিস সারাহ কুক-এর এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট এবং আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে তারা বাংলাদেশের বিরাজমান বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আসন্ন ইউকে সফররের বিষয়টিও স্থান পায়।

উল্লেখ্য, এ সফরে আমীরে জামায়াতের সঙ্গে বৃটিশ সরকারের একজন মান্যবর মন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top