March 7, 2026

  • Home
  • All
  • জামায়াতের আমীরের সঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Image

জামায়াতের আমীরের সঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৮ জুলাই ২০২৫ (সোমবার) সকাল ১০:৩০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত মি. পার্ক ইয়ং সিক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন মিস জিন-হি বেক।

সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনীতি, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন ও সম্ভাবনাময় খাতগুলোর উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

আমীরে জামায়াত বলেন, “বাংলাদেশ একটি সম্ভাবনাময়, উন্নয়নশীল অর্থনীতির দেশ। এখানে টেকসই অর্থনীতির জন্য নানা সুযোগ ও সম্পদ বিদ্যমান রয়েছে, বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানি সম্ভাবনা বিশ্বজুড়েই সমাদৃত।”

তিনি আরও বলেন, “সৎ নেতৃত্ব ও কার্যকর সংস্কারের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত এবং টেকসই অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর সরকার গঠনের লক্ষ্যেই আমরা কাজ করছি।”

বৈঠকে কোরিয়ান রাষ্ট্রদূত বাংলাদেশের রপ্তানিতে শুল্ক ও ট্যারিফ সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া নির্বাচন বিষয়ে রাষ্ট্রদূতের আগ্রহের জবাবে আমীরে জামায়াত জানান, রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং দেশের বেশিরভাগ রাজনৈতিক দলই পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির পক্ষে মত দিয়েছে। তিনি বলেন, এই পদ্ধতিতে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব কমে আসবে এবং একটি মানসম্পন্ন পার্লামেন্ট গঠন সম্ভব হবে।

Related Posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টঃ লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায়…

Mar 6, 2026
ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ঢাকায় ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ ঢাকায় ব্রুনাই দারুসসালামের হাইকমিশনে যথাযোগ্য ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামের জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।…

Mar 4, 2026
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের…

Mar 3, 2026
Scroll to Top