January 20, 2026

  • Home
  • All
  • জামায়াতের আমীরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Image

জামায়াতের আমীরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুক আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন। তাঁর সঙ্গে হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মিস কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন। সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে উভয়পক্ষ বাংলাদেশে বিরাজমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আসন্ন নির্বাচন, মানবাধিকার, সংখ্যালঘুদের অবস্থা এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, গ্রেট ব্রিটেন ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারেও মতবিনিময় হয়।

এ সময় জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Related Posts

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলো জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলো জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল

অনলাইন ডেস্কঃ আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির…

Jan 19, 2026
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত…

Jan 19, 2026
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কানাডার হাইকমিশনার অজিত সিং

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কানাডার হাইকমিশনার অজিত সিং

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার…

Jan 19, 2026
Scroll to Top