March 16, 2026

  • Home
  • All
  • জুলাই মেমোরিয়াল প্রাইজ পেলো সিনেমা ‘কুরাক’
Image

জুলাই মেমোরিয়াল প্রাইজ পেলো সিনেমা ‘কুরাক’

বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে Kurak চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক Erke DZHUMAKMATOVA-এর হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ১৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। এই চলচ্চিত্র উৎসবের ‘ভিশন এশিয়ার’ শাখায় প্রতিযোগী চলচ্চিত্র সমূহের মধ্য থেকে kurak কে বাংলাদেশ জুলাই মেমোরিয়াল পদকের জন্য নির্বাচন করা হয়।

সামাজিক ন্যায় বিচার, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে সংগ্রামের বিষয়বস্তুর বিবেচনায় এ বছর থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয়। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এ পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কারের অর্থমূল্য দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ১ লাখ ওন।

ফিল্মটি শুরু হয় ২০২০ সালে বিশকেকের নারীবিক্ষোভের দৃশ্য দিয়ে, যেখানে পুরুষদের হামলা ও পুলিশের গ্রেপ্তারে সমাবেশ ভেঙে যায়। এখান থেকে কাহিনি প্রবাহিত হয় দুই তরুণী—গোপনে ওয়েবক্যাম মডেল মীরিম এবং সদ্য প্রেমে পড়া নারগিজার জীবনে। তাদের গল্পের সঙ্গে মিশে যায় নারীর অধিকার আন্দোলন, প্রদর্শনী ও পারফরম্যান্স আর্টের আর্কাইভ ফুটেজ, যা বর্তমান বাস্তবতার প্রেক্ষাপট তৈরি করে। নামের মতোই—‘কুরাক’ (কিরগিজ ভাষায় প্যাচওয়ার্ক)—ফিল্মটি দেখায় কীভাবে ভিন্ন ভিন্ন নারীর কণ্ঠস্বর একত্রে মিলে নিপীড়নের প্রাচীর ভেদ করে গড়ে তোলে বুলন্দ আওয়াজ।

Related Posts

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক বৈঠক অনুষ্ঠিত

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে আঙ্কারায় শনিবার (১৪ মার্চ, ২০২৬) সন্ধ্যায় তুরস্ক ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক গুরুত্বপূর্ণ…

Mar 15, 2026
টোকিওতে ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি ফোরামে অংশ নিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

টোকিওতে ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি ফোরামে অংশ নিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ জাপানের রাজধানী টোকিওতে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’-এ অংশ নিয়েছেন…

Mar 15, 2026
হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২…

Mar 14, 2026
Scroll to Top